ঝালকাঠি থেকে সৈয়দ হোসেন আবির
জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের আমির ড. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় পিংড়ি স্কুল মাঠে কর্মজীবী শিক্ষিকাদের অংশগ্রহণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ড. শফিকুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।পরে রাজাপুরের স্থানীয় নারী সংগঠনের উদ্যোগে শত শত নারী সদস্য অংশগ্রহণে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একপর্যায়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।