ঝালকাঠি প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ঝালকাঠি জেলা মহিলা দলের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন ঝালকাঠি জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন। এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।গণসংযোগকালে ফারজানা ইয়াসমিন ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট প্রদান করে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।