ঝালকাঠি প্রতিনিধি ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ঝালকাঠি জেলা মহিলা দলের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জেলা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনব্যাপী এ গণসংযোগ পরিচালনা করেন ঝালকাঠি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন।গণসংযোগকালে ফারজানা ইয়াসমিন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।গণসংযোগে জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।