• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নির্বাচনে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের বডি-ওর্ন (অনলাইন) ক্যামেরা চালু করা, রেকর্ডিং পদ্ধতি, ডাটা সংরক্ষণ,

নওগাঁ জেলা প্রতিনি।
Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনি।

 

অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে বডি-ওর্ন ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ ০৪ (চার) জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন এবং তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রসমূহে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষণটি নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে দিবব্যাপী আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের বডি-ওর্ন (অনলাইন) ক্যামেরা চালু করা, রেকর্ডিং পদ্ধতি, ডাটা সংরক্ষণ প্রযুক্তিগত ত্রুটি সমাধান, দায়িত্ব পালনকালে আইনগত ও নৈতিক দিকসমূহ এবং বাস্তব পরিস্থিতিতে ক্যামেরার কার্যকর ব্যবহার বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ কার্যক্রমটি আরও ফলপ্রসূ ও মানসম্মত করার লক্ষ্যে পুলিশ টেলিকম হতে প্রেরিত তদারকি অফিসার এবং রেঞ্জে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মনিরুল ইসলাম পরিচালনা করেন।


এ বিভাগের আরও সংবাদ