• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ধানসিঁড়িতে মাদকাসক্ত ছেলের নৃশংস হামলায় বৃদ্ধা মায়ের মৃত্যু, অভিযুক্ত ছেলে সাগর পলাতক

ধানসিঁড়ি থেকে মিজানুর রহমান রাজু ।
Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ধানসিঁড়ি থেকে মিজানুর রহমান রাজু

 

ঝালকাঠি জেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে ছেলের হাতে মা খুনের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বৃদ্ধার নাম শেফালী বেগম। অভিযুক্ত ছেলে সাগর খান, তিনি বৈদারাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী খানের ছোট ছেলে।স্থানীয় সূত্র জানায়, সাগর খান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম সাংবাদিকদের জানান, মাদকাসক্ত সাগর খান বিভিন্ন সময় এলাকায় অপকর্মে জড়িয়ে পড়ত।ঘটনার খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত সাগর খান পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।


এ বিভাগের আরও সংবাদ