ঝালকাঠি প্রতিনিধি :
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সমাবেশে আগমন উপলক্ষে সমাবেশটি সফল করার লক্ষ্যে ঝালকাঠিতে ব্যাপক গণপ্রচারণা চালিয়েছে জেলা বিএনপি।এ উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন-এর নেতৃত্বে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রচারণায় অংশ নেন।গণপ্রচারণাকালে নেতাকর্মীরা তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং বরিশালের ঐতিহাসিক সমাবেশে সর্বাধিক জনসমাগম নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান। এ সময় তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রচারণায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখা যায়।