ঝালকাঠি সংবাদদাতা : মোঃ মোল্লা শাওন
ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে ইউনিয়ন ছাত্রদল।বুধবার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহজামাল-এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় ময়মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগকালে ছাত্রদল নেতা শাহ কামাল বলেন,“ধানের শীষের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে। আমরা সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানাই।”এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসীর সঙ্গে সরাসরি আলোচনা, দরিদ্র ও যুবসমাজের সঙ্গে সংলাপ এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হয়। ছাত্রদল নেতারা বলেন, নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় ভোটাররা জানান, ছাত্রদলের নেতাকর্মীদের সরাসরি যোগাযোগ ও প্রচারণায় তারা উৎসাহিত ও আশ্বস্ত বোধ করছেন। নেতাকর্মীরা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সকলের সম্মিলিত দায়িত্ব।