• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত ৫

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ। 
Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।

 

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।৩১-০১-২০২৬ তারিখ শনিবার ভোরে মহাদেবপুর উপজেলার পাঠকাঠি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় যে, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলার উদ্দেশে যাত্রা করা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।ঘটাস্থল থেকে খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাশেম জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।


এ বিভাগের আরও সংবাদ