ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম রফিক সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল খান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুর রহিম খান এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এইচ এম সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী নির্বাচনে কেন্দ্রভিত্তিক সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।সভা শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।