• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নগরকান্দা–সালথার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি —শামা ওবায়েদ 

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর), প্রতিনিধি:
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর), প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-০২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম জনগণের উদ্দেশ্যে বলেন ” নগরকান্দা–সালথার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি”।এছাড়া বিএনপির কাছে আলেম ওলামারা নিরাপদ। আপনাদের এলাকার সমস্যা সরাসরি জানতে এবং সমাধানের পথে এগোতেই আজকের এই উঠান বৈঠক।” তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীরামপট্টির তালপট্টি বাজারে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী খোরশেদ তালুকদার।


এ বিভাগের আরও সংবাদ