• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঝালকাঠি পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে জেলা মহিলা দলের ব্যাপক গণসংযোগ।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি থেকে মোল্লা শাওন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠি পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঝালকাঠি জেলা মহিলা দল গণসংযোগকালে ঝালকাঠি পৌর এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিএনপির নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেনিন মুক্তা। এছাড়াও জেলা মহিলা দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ গণসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।গণসংযোগকালে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জেলা মহিলা দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও দৃঢ় ও শক্তিশালী হবে।


এ বিভাগের আরও সংবাদ