• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ঝালকাঠি-২ আসনে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম,মোটরসাইকেল প্রতীকে ভোট চাইছেন ভোটারদের কাছে।

ঝালকাঠি থেকে সিয়াম খান।
Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি থেকে সিয়াম খান।

 

ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।গত ২৯ ও ৩০ জানুয়ারি তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও কুশাঙ্গল ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি মানপাশা, শরমহল বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।গণসংযোগকালে রাজ্জাক সেলিম তার মোটরসাইকেল প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,“আমি আমার বিগত দিনের কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”তিনি আরও বলেন,যদি একটি সুস্থ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়, তাহলে আল্লাহর রহমতে আপনাদের ভোটেই আমার মোটরসাইকেল মার্কা বিজয়ী হবে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন।”গণসংযোগের সময় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার এই আন্তরিক ও প্রাণবন্ত গণসংযোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।এ সময় তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান। গণসংযোগে নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এ ধরনের সরাসরি যোগাযোগ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ভোটারদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এ বিভাগের আরও সংবাদ