রাজশাহী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।বক্তব্যে তারেক রহমান বলেন,এই নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়—এই নির্বাচন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের নির্বাচন।”তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন,ভোট দিবো কিসে—ধানের শীষে।”তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।সমাবেশে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির বিজয়। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়।সমাবেশ শেষে নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।