• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: ধানসিঁড়ি থেকে স্বামী সোহান খান গ্রেপ্তার

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামের মোহাম্মদ মঞ্জু মির্দার মেয়ে মুশফিকা আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার স্বামী সোহান খানকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি থানা পুলিশ।গ্রেপ্তারকৃত সোহান খান (পিতা: মোঃ সোনা খান), গ্রাম—ছত্রকান্দা কান্দা। ভুক্তভোগী গৃহবধূ মুশফিকা আক্তার গত ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে যৌতুক নির্যাতনের অভিযোগে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ঝালকাঠির বিজ্ঞ আদালত অভিযুক্ত সোহান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এরই ধারাবাহিকতায় আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ঝালকাঠি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধানসিঁড়ি ইউনিয়ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সোহান খানকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্ত জেল হাজতে রয়েছেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ ন্যায়বিচার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এ বিভাগের আরও সংবাদ