• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে সৌলজালিয়ায় উৎসবমুখর উঠান বৈঠক

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব রফিকুল ইসলাম জামাল-এর পক্ষে একটি সফল ও উৎসবমুখর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আবহ সৃষ্টি হয়।বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।উক্ত উঠান বৈঠকের আয়োজন করে সৌলজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী জনাব রফিকুল ইসলাম জামাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন।


এ বিভাগের আরও সংবাদ