ঝালকাঠি সংবাদদাতা: মোঃ মোল্লা শাওন।
ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে ইউনিয়ন ছাত্রদল। বুধবার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ কামালের নেতৃত্বে স্থানীয় ময়মুরুব্বি ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।শাহ কামাল বলেন, “ধানের শীষের প্রতি মানুষের আস্থা ও সমর্থনই আমাদের সঠিক নেতৃত্বের পথ সুগম করবে। আমরা সকল ভোটারদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”এই কার্যক্রমের মধ্যে ছিল এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়, দরিদ্র ও যুবকদের সঙ্গে সংলাপ এবং এলাকার বিভিন্ন ঘরে ঘরে গণসংযোগ। ছাত্রদল নেতারা নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের ধানের শীষের প্রতি সমর্থন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।স্থানীয় ভোটাররা জানান, ছাত্রদলের এ ধরনের সরাসরি সংযোগ ও প্রচারণা তাদের মধ্যে উৎসাহ ও আস্থা বৃদ্ধি করছে। নেতাকর্মীরা আরও জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করা সকলের দায়িত্ব।