• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিদ্যালয়ের ১১৮ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানের শুভ সূচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বাংলাদেশের জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ ও অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে নেতৃত্ব ও দলগত দক্ষতা বৃদ্ধি করবে।


এ বিভাগের আরও সংবাদ