• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

কারাগারের ভেতরের নির্মম বাস্তবতা: সাদ্দামের বর্ণনায় বন্দি আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতনের চিত্র

বাগেরহাট থেকে মোঃ ফিরোজ আহমেদ।
Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট থেকে মোঃ ফিরোজ আহমেদ

 

কারাগারের ভেতরে কী ঘটছে—সে বাস্তবতা খুব কমই বাইরের দুনিয়ায় পৌঁছায়। তবে বাগেরহাট জেলা কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা সাদ্দামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনার পর তার পরিবার ও সহকর্মীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।সাদ্দামের বর্ণনা অনুযায়ী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের কারাগারের ভেতরে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। গুরুতর অসুস্থতা সত্ত্বেও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বন্দিদের ন্যূনতম মানবাধিকার প্রতিনিয়ত হরণ করা হচ্ছে বলে জানান স্বজনরা।পরিবারের সদস্যরা বলেন, সাদ্দামের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বোঝা কাঁধে নিয়ে তার জীবন আজ চরম ঝুঁকির মুখে। শুধু সাদ্দাম নন—তার মতো লক্ষ লক্ষ নেতা-কর্মী একই পরিস্থিতির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।অভিযোগ উঠেছে, বাগেরহাট জেলা কারাগারের জেলার আল মামুন সাদ্দামের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছেন। পরিবারটির ভাষ্য, অর্থ না দিলে সাদ্দামের ওপর আরও কঠোর আচরণ করা হবে এবং সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।পরিবারের অভিযোগ, দাবি করা অর্থ দিতে ব্যর্থ হওয়ায় সাদ্দামের ওপর শারীরিক ও মানসিক চাপ আরও বাড়ানো হয়। নির্যাতন সেখানেই থেমে থাকেনি—পরবর্তীতে তাকে বাগেরহাট জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই হঠাৎ স্থানান্তরের ফলে সাদ্দাম সম্পূর্ণভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বলে জানান স্বজনরা।পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন, অনিশ্চয়তা ও ভয়াবহ মানসিক চাপে সাদ্দামের পরিবার ভেঙে পড়ে। এক পর্যায়ে চরম হতাশাগ্রস্ত হয়ে সাদ্দামের স্ত্রী ও সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করেন, যা পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।স্বজনদের ভাষ্য অনুযায়ী, একটি পরিবারের এই করুণ পরিণতির জন্য কারাগারের ভেতরে চলমান অমানবিক আচরণ ও কথিত দুর্নীতিই দায়ী। তারা এই ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।মানবাধিকারকর্মীরা বলছেন, কারাগারে বন্দিদের সঙ্গে এ ধরনের আচরণ সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের সরাসরি লঙ্ঘন। তারা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বন্দিদের নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য জানতে বাগেরহাট জেলা কারাগারের জেলার আল মামুনের সাক্ষাৎকার নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিক পরিচয় শোনার পর ফোন কেটে দেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


এ বিভাগের আরও সংবাদ