• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বরগুনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও বাদীর নিকট হস্তান্তর।

বরগুনা জেলা প্রতিনিধি।।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি।

বরগুনা, ২৮ জানুয়ারি ২০২৬: বরগুনা জেলা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি লুণ্ঠিত মোবাইল ফোন সহ অন্যান্য আলামত উদ্ধার করে বিজ্ঞ আদালতের নির্দেশে বাদী মোঃ সোহরাব সিকদারের নিকট হস্তান্তর করা হয়েছে।বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা পিপিএম-এর তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে এবং ক্রাইম এন্ড অপারেশন্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিমের তদারকিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ডাকাতরা বিভিন্ন জেলার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সীগঞ্জে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত। আদালতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং অন্যান্য ডাকাতদের নাম ও ডাকাতির গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছে।বরগুনা জেলা পুলিশ ও ডিবি লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রাখছে।


এ বিভাগের আরও সংবাদ