• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ধর্মপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও দেশীয় মদসহ দুইজন গ্রেপ্তার।

চট্টগ্রাম প্রতিনিধি দেবাশীষ দাস রাজা।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি দেবাশীষ দাস রাজা।

 

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ২টি শটগান, ১টি পিস্তল, ১টি এয়ার গান, ১টি ডামি পিস্তল, ১ রাউন্ড .৩০৩ ক্যালিবারের গোলাবারুদ, ১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ৩ রাউন্ড ফায়ারকৃত শটগানের কার্তুজ, ৫টি ধারালো দা, ১টি বিদেশি চাকু, ১টি ড্যাগার এবং ৪ লিটার দেশীয় মদ।অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণকে অনুরোধ করা হচ্ছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করার জন্য।


এ বিভাগের আরও সংবাদ