• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঝালকাঠি সদর ইউএনওর ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি

 

ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ। বুধবার (২৮ জানুয়ারি) তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পোনাবালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আল আমিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন মন্ডল, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বাদলসহ অন্যান্য ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, দফাদার কবির হোসেন এবং গ্রাম পুলিশের অন্যান্য সদস্যরা।পরিদর্শনকালে ইউপি সদস্যরা তাদের বকেয়া ভাতা (পরিষদের অংশ) প্রাপ্তি সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করলে তিনি পরিষদের বকেয়া ট্যাক্স দ্রুত সংগ্রহের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সংগৃহীত ট্যাক্সের অর্থ থেকে বিধি অনুযায়ী বকেয়া ভাতা পরিশোধের পরামর্শ প্রদান করেন।ইউএনও সেগুফতা মেহনাজ ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং গ্রাম পুলিশদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকার সার্বিক সুবিধা-অসুবিধা, সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান।এছাড়াও ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরও সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং ভবিষ্যতেও জনগণের সেবায় এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরও সংবাদ