মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
ঝালকাঠি জেলার সুপরিচিত, নিষ্ঠাবান ও অভিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট আলহাজ্ব শাহাদাৎ হোসেনকে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের পেশাগত সাফল্য, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ঝালকাঠি জেলার দেওয়ানী মোকদ্দমা পরিচালনায় অভূতপূর্ব ২৫ বছর ধরে প্রথম স্থান অধিকারী হিসেবে তার পেশাগত যোগ্যতা ও দক্ষতার প্রতিচ্ছবি দেখিয়েছেন। তাঁর সততা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার কারণে তিনি জেলা আইনজীবী সমাজে বিশেষ সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন।বর্তমানে তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের একজন সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সমিতি আরও শক্তিশালী ও সমৃদ্ধিশালী হয়েছে। এই বিশেষ সম্মাননা একদিকে তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি, অন্যদিকে নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য প্রেরণার উৎস।এই আনন্দঘন মুহূর্তে আমরা তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনে অব্যাহত সাফল্য, সমৃদ্ধি এবং সুখ কামনা করি। এছাড়াও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণের জন্য আন্তরিক প্রার্থনা জানাই।এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের এই অসামান্য অবদান ঝালকাঠি জেলার আইনজীবী সমাজের জন্য গর্বের বিষয় এবং এটি প্রমাণ করে যে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সর্বদা স্বীকৃতি পায়।