• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির পিডি তহবিলে দ্বিতীয় স্থান অর্জন: এ্যাডঃ মোঃ ফয়সাল খান।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির পিডি তহবিলে দ্বিতীয় (২য়) স্থান অর্জনের জন্য এ্যাডঃ মোঃ ফয়সাল খানকে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এ্যাডঃ ফয়সাল খান জানান, এই সাফল্য এককভাবে তার নয়। এর পেছনে রয়েছে রেসকিউ “ল” পরিবারের সম্মানিত জুনিয়র আইনজীবী ও সহকারী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম। পরিবারের সহযোগিতায় প্রতিটি বিচারপ্রার্থীর আস্থা অর্জন সম্ভব হওয়ায় পিডি তহবিলে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, তিনি সকল বিচারপ্রার্থী ও আইনজীবী সমাজের সিনিয়র–জুনিয়র ভাই-বোন ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনায় নিজেকে আরও যোগ্য ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।শেষে এ্যাডঃ ফয়সাল খান দোয়া প্রার্থনা করেন—আল্লাহ যেন তাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন এবং সবসময় সহায় হন।— এ্যাডঃ মোঃ ফয়সাল খান, হেড অব চেম্বারস, রেসকিউ “ল” ফার্ম, ঝালকাঠি


এ বিভাগের আরও সংবাদ