মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
দেশ ও জনগণ বিএনপির নিকট নিরাপদ এবং ভঙ্গুর রাষ্ট্র কে একমাত্র ৩১ দফার ভিত্তিতে সংস্কারের মাধ্যমে সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব এমন বার্তা পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তৃণমূল পর্যায়ে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। মঙ্গলবার (২৭ জানুয়ারী ) বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঝালকাঠী সদর উপজেলার ৭নং পোনাবালীয়া ইউনিয়নের কিস্তাকাঠি, মৃজাপুর, নাগপাড়া গ্রামে এবং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ন হাট বাজার এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন পোনাবালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপি নেতা মুরশিদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ইয়াসিন আরাফাত,ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাকির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ পলাশ হাওলাদার, সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার রুপরেখায় সকলের অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্ট ভাবে রেইনবো ন্যাশনে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করেছেন। সকলে মিলে মিশে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন ।