ঢাকা থেকে মোঃ শহীদুল ইসলাম জিয়া।
ঢাকা প্রেস ক্লাবের সামনে আজ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সুশীল ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ হোসেন।ক্যাম্পেইনে বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশের সম্ভাব্য ইতিবাচক পরিবর্তনগুলো তুলে ধরেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষায় গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।কর্মসূচিতে বক্তারা সাধারণ মানুষকে গণভোটে সচেতনভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।