মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মমিন উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।জেলা রিটার্নিং অফিসার মোঃ মমিন উদ্দিন প্রতিনিধি দলকে জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি অবহিত করেন।