• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকায় ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান , ঝালকাঠি মহোদয়। অতঃপর তিনি পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে জেলা পুলিশের শৃঙ্খলা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, স্যালুট প্রদান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।এ-সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।অতঃপর পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা পুলিশের সরকারী গাড়ি, পুলিশ লাইনস মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রগার, পুলিশ ক্যান্টিন পরিদর্শন করেন।


এ বিভাগের আরও সংবাদ