• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ঝালকাঠি পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

অদ্য ২৭ জানুয়ারী ২০২৬ খ্রিঃ ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি মহোদয়। এ-সময় পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। তিনি অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ফোর্সদের পুরস্কৃত করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝালকাঠি মহোদয়, জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগন।


এ বিভাগের আরও সংবাদ