দৈনিক যায়যায় বেলা।
হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় সাউথ কোরিয়া থেকে ক্রয়কৃত অত্যাধুনিক মোট ০৮টি রেকার (৩০ টনের ০৫টি এবং ২০ টনের ০৩টি) দেশে আনা হয়েছে।এসব রেকারের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বর্তমানে ২৫ জন ড্রাইভারকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী ২৯/০১/২০২৬খ্রি. রোজ বৃহস্পতিবার উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।আজ ২৭-০১-২০২৬ খ্রিষ্টাব্দে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প পরিচালক (পিডি), পুলিশ সুপার (প্রশাসন) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টগণ।পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ প্রধান বলেন যে বাংলাদেশ পুলিশে এ ধরণের অত্যাধুনিক রেকার সংযোজন এটাই প্রথম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অত্যাধুনিক রেকারসমূহ মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনাজনিত যান অপসারণ এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।