মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ
অত্যান্ত আনন্দঘন ও জাঁকযমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৮৬ তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান পালিত হলো জেলার শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে।জানা যায়, গত ২৩-০১-২০২৬ ইং জানুয়ারি শুক্রবার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রথম পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২৫-০১-২০২৬ ইং তারিখ জানুয়ারি রোববার সারাদিন ব্যাপি দ্বিতীয় পর্বের বিদ্যালয়টির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠকে দৃষ্টিনন্দন করার জন্য রঙীন বেলুন ও ফেস্টুন দিয়েআলোক সাজানো হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের নানান আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কবিতা আবৃত্তি, নজরুল গীতি, রবিন্দ্রসংগীত, পল্লীগীতি, দেশত্ববোধক গান, আধুনিক গান, নৃত্য পরিবেশন, কৌতুক ও নাটিকা ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে ও বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান এবং বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাসহ অনেক অভিভাবকগণ অনুষ্ঠানটি উপভোগ করেন।অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পুরুষ্কার বিতরণ করেন।পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।