• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

জেলের মাইক হঠাৎ বেজে উঠে, ডাক আসলো জেল গেট মোঃসাদ্দাম বাগেরহাট সদর থানা আপনার জরুরি সাক্ষাৎ আছে, আপনি গেটে আসুন।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দৈনিক যায়যায় বেলা।।

সাদ্দাম গেটে আসলো, গেটের প্রথম দরজা খোলার পরেই দেখলো একটা এম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পুলিশের একজন জানালো ঘটনাটি এবং সাদ্দামকে মাত্র ৫ মিনিট সময় দেয়া হয়েছে শিশু সন্তান ও স্ত্রীকে দেখতে… হয়তো কোন শব্দ করে চিৎকার করার সুযোগটুকুও পায়নি, কথা বলেনি শুধু নিরবে চেয়েছিলো! কি অন্যায়! ১০ মিনিট সময়ও দেওয়া হলো না! পারলো না নিজের প্রিয় সহধর্মিণী ও একমাত্র শিশু সন্তানের কবরে এক মুঠো মাটি দিতে। কি করছে এখন সাদ্দাম?? চোখ দুইটা টায়ার্ড হয়ে যদি ঘুমিয়ে যেতে পারতো।নোট-সদ্দাম কে যেই মামলায় জেল খাটানো হচ্ছে, ঐ মামলার যেই দিন তারিখ উল্লেখ আছে তা অনুযায়ী সাদ্দাম তখন ইন্ডিয়াতে চিকিৎসারত ছিল।একটা মিথ্যা মামলা দিয়ে সাদ্দামের জীবন থেকে সব কেরে নেয়া হলো!!


এ বিভাগের আরও সংবাদ