মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
১৯ জানুয়ারি ২০২৬ , জেলা প্রশাসন শিশু পার্ক প্রাঙ্গণ, ঝালকাঠিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ মমিন উদ্দিন। জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঝালকাঠি জেলার বিভিন্ন মসজিদ এর ৭০০ জন ইমাম, শিক্ষক, মৎস্যজীবী, মিলে ঝালকাঠি জেলা প্রশাসন শিশু পার্ক পরিণত হয় এক মিলন মেলায়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঝালকাঠি জেলার সূর্যসন্তান শহীদ ওসমান হাদীর স্মৃতিচারণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে গণভোট নিয়ে সংশয় দূরীভুত করে দেশের পরিবর্তনে গণভোটের প্রয়োজনীয়তা ও জনগণের দ্বায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।জেলা_প্রশাসন ঝালকাঠি।