• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নওগাঁর পোরশায় জনতা কর্তৃক মাদকসেবি আটক অতঃপর ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।
Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।

নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেলসহ অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করে। জানা যায়, স্থানীয় জনগণ সংঘবদ্ধ হয়ে গত ২৩-০১-২০২৬ ইং তারিখ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার শিশা বাজার এলাকায় মাদক সেবনরত অবস্থায় আটক করে পোরশা থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে। পরে ঐদিনই রাত্রী সাড়ে ১১টার দিকে উক্ত থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস। এ সময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। দণ্ডিতরা হলেন— কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার গোটপাড়া গ্রমের আব্দুল জব্বারের ছেলে দুলাল(৩০),তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)। ২৪-০১-২০২৬ ইং তারিখ শনিবার দুপুরে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।উল্লেখ্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর যথাযথ কার্যকরী পদক্ষেপ না থাকায় যুবসমাজের মধ্যে ব্যাপকভাবে মাদক আসক্তি ছড়িয়েছে।


এ বিভাগের আরও সংবাদ