মোঃ ফেরদৌস হোসেন, জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোঃ মাফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ২২-০১-২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব এলাকা থেকে তাঁর নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ।সমাবেশে মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, তিনি নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জান-মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শালীনভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁন্দাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হারুন আর রশীদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।