মোঃ ফেরদৌস হোসেন জেলা ব্যুরো প্রধান, নওগাঁ।
নওগাঁর জেলার বদলগাছীতে যৌথবাহিনীর হাতে ৫০০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।জানা যায়, গত ২০-০১-২০২৬ ইং তারিখ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে উক্ত যুবকটি আটক হয়।আটক যুবকের নাম মোঃ পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউপি'র সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার উদ্দিনের ছেলে। যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন কার্যক্রমের চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি কালিন সময়ে সন্দেহজনক ভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এসময় তার কাছে থাকা ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার করেছে বলে যৌথবাহিনীর ভাষ্যে জানা যায়। প্রাপ্ত তথ্যে আরো জানা যায়,উদ্ধারকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যেই যুবকটি বহন করছিল।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে। যৌথবাহিনী আরো জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।উল্লেখ্য বদলগাছীতে মাদক ব্যবসায়ী হিসেবে দীর্ঘ দিন থেকে চিহ্নিত থাকলেও অজ্ঞাত কারণে তারা সব সময়ই ধরাছোঁয়ার বাহিরে থাকে।