মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
ঝালকাঠির সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরবাটারকান্দা আবাসন প্রকল্পে অগ্নিকাণ্ডে ১৭ নং ব্র্যাকের ১০টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করার জন্য বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,বিএনপি'র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের পূর্ণবাসনের আশ্বস্ত করেছেন। এবং নেতাকর্মীদের নিয়ে ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে চেয়েছেন ভোট। এবং জেলা তাঁতীদলের সভাপতি বাচ্চু খানের বাড়িতে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য এডভোকেট আলাউদ্দিন খান।জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান খান। জেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মাওলা মনির। জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল মুন্না। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুর রহমান সজীব। জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক শাখাওত হোসেন পনির।এবং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার সিকদার। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন কবির ঝন্টু। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আলম খান। সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম সহ ধানসিঁড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।