• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ঝালকাঠির দুই আসনে প্রতীক বরাদ্দ, উচ্ছ্বসিত প্রার্থী ও কর্মীরা

মিজানুর রহমান মুবিনঃ
Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান মুবিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।প্রতীক বরাদ্দে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৮ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন।অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান।ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করিম দাড়ি পাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. সিরাজুল ইসলাম সিরাজী হাতপাখা এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মাহামুদুল ইসলাম সাগর ট্রাক প্রতীক গ্রহণ করেন।ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল ধানের শীষ এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক দাড়ি পাল্লা প্রতীক পান।প্রতীক গ্রহণের পর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন তারা।প্রার্থীরা বলেন, জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন।সংশ্লিষ্টরা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হয়ে উঠবে।


এ বিভাগের আরও সংবাদ