মোঃ মিজানুর রহমান।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামের (উত্তরপাড়া) শাজাহান শেখের ছেলে ফিরোজ শেখ এর লাশ কুমার নদ থেকে নগরকান্দা থানা পুলিশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফিরোজ শেখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চর যশোরদী ইউনিয়নের নিখরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন” চরযশোরদী ইউনিয়নের নিখোড়হাটি কুমার নদে পড়ে থাকা লাশের খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল তথ্য বেরিয়ে আসবে।এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।