মোঃ মোল্লা শাওন দৈনিক যায়যায় বেলা।
প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল ও জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠি। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি মহোদয়।এ সময় উপস্থিত ছিলেন জনাব এসএম বায়েজীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি মহোদয়সহ ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।পরবর্তীতে ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬' অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডিআইজি মহোদয় এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান , পুলিশ সুপার, ঝালকাঠি।সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, প্রার্থীগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।