• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

রাজাপুরে স্লুইসগেট বন্ধ, পানি সংকটে কয়েক হাজার পরিবার।

রাজাপুর থেকে রহিম রেজা ।
Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজাপুর থেকে রহিম রেজা

 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্লুইসগেট বন্ধ করে রাখায় বড় কৈবর্ত খালির একমাত্র বারানী খালটি আজ মৃত্যুপ্রায়। দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বন্ধ থাকায় খালটি প্রায় শুকিয়ে গেছে। ফলে তীব্র পানি সংকটে পড়েছে কয়েক হাজার পরিবার। নিরাপদ পানির অভাবে এলাকায় চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।জানা গেছে, রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মিড়াবাড়ী জামে মসজিদ থেকে চাড়াখালী পর্যন্ত বিস্তৃত এই খালটি এলাকাবাসীর কৃষি, গৃহস্থালি ও দৈনন্দিন পানির একমাত্র ভরসা। তবে খালের চাড়াখালী অংশে মিল ঘরের পাশের স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। এতে স্বাভাবিক জোয়ার-ভাটার পানি প্রবাহ বন্ধ হয়ে খালটি নাব্যতা হারাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে স্লুইসগেট বন্ধ রেখে খালের পানি শুকিয়ে মাছ ধরছে। এতে একদিকে খাল ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।বড় কৈবর্ত খালির এক বাসিন্দা বলেন, “খালে পানি না থাকায় রান্না, গোসল ও গবাদিপশুর পানির জন্য আমাদের দূরের পুকুরের ওপর নির্ভর করতে হচ্ছে। নোংরা পানি ব্যবহারের কারণে শিশু ও নারীদের মধ্যে চর্মরোগ দেখা দিচ্ছে। কৃষকরা জানান, এ খালের পানির ওপর নির্ভর করেই আমরা আবাদ করতাম। এখন খাল শুকিয়ে যাওয়ায় জমিতে ফসল ফলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত রাজাপুরে সংশ্লিষ্ট স্লুইসগেট খুলে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে খালটি সম্পূর্ণ ভরাট হয়ে পরিবেশ ও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।


এ বিভাগের আরও সংবাদ