মোঃ ফিরোজ আহমেদ।
বাগেরহাটের মোড়েলগঞ্জে দক্ষিণ বাংলা কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার মান উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও সৃজনশীলতার বিকাশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৭ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় দক্ষিণ বাংলা কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সুজাত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জনাব নীতিশ বিশ্বাস, সভায় প্রধান আলোচক অধ্যাপক স্পাইন সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডিন, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব ডাঃ মোঃ শহিদুল ইসলাম আকন,বিশেষ আলোচক ২৪ তম বিসিএস পুলিশ ক্যাডার জনাব মোঃ বাবুল হাওলাদার, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ জনাব দেবপ্রসাদ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ জনাব দেবব্রত বিশ্বাস, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ জনাব হান্নান শরীফ, সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জনাব মোঃ রফিকুল ইসলাম আকন, সহকারি অধ্যাপক বিজ্ঞান বিভাগ সুমন শংকর মন্ডল, পঙ্কজ কুমার মন্ডল, অয়ন কুমার মন্ডল, ফারুক হোসেন খান, ফাতেমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন খাসের ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন - অর রশিদ, ডেউয়াতলা কে সি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মুকুল কান্তি পাইক, হাজী রাজা উল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব গিরিশচন্দ্র মন্ডল, শ্রী শ্রী গোপাল চাদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব দেবব্রত রায় , ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ মৃধা আঃ জলিল, সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, ছাপড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনার রশিদ, সোমাদ্দারখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা আঃ হালিম তালুকদার, খণীর খন্ড দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, তালিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার জনাবা হাসিনা আক্তার।সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক গাইডলাইন ও বিশিষ্টজনদের জীবনী তুলে ধরেন। পরে সভায় উপস্থিত বিভিন্ন মাধ্যমিক স্কুল থেকে আগত এসএসসি পরীক্ষার্থী ও অত্র কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সহায়ক সামগ্রী বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।