• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নেছারাবাদে ডিবি পরিচয়ে চাঁদাবাজি: ৯৯৯–এ ফোনে হাতেনাতে ভুয়া ডিবি নুরুল আলম গ্রেপ্তার।

নেছারাবাদ প্রতিনিধ।।
Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নেছারাবাদ প্রতিনিধ।।

 

পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশ পরিচয়ে এক পান ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে একজনকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত হলেন- নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে ‎নুরুল আলম। তার বিরুদ্ধে হ’ত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদার (৩৬), পিতা সুভাস চন্দ্র হালদার, সাং বাটনাতলা, ওয়ার্ড নং ০৬, ০৭নং গুয়ারেখা ইউনিয়ন, নেছারাবাদ উপজেলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সবুজ চন্দ্র হালদার পান ক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাটনাতলার দিকে রওয়ানা হন। পথিমধ্যে নেছারাবাদ থানাধীন ০২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকায় সরদার বাড়ির সামনে পৌঁছালে এক ব্যক্তি তাকে মোটরসাইকেল থামাতে ইশারা করেন।অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সবুজ চন্দ্র হালদারকে মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেন এবং মোটরসাইকেলের সাইড কভার থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে ইয়াবা থাকার মিথ্যা নাটক সাজান। পরে তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।কিছু সময় পর আরেক অভিযুক্ত ঘটনাস্থলে এসে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং চাঁদার টাকা পরিশোধ না করলে মোটরসাইকেল না দেওয়ার হুমকি দেয়। এছাড়া বিষয়টি কাউকে জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরবর্তীতে ভুক্তভোগী সুযোগ বুঝে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে এক অভিযুক্তকে আটক করে এবং আটককৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিভাগের আরও সংবাদ