ঝালকাঠি থেকে মোল্লা শাওন।
দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেনিন মুক্তা-র বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা জুড়ে কর্মী ও সর্মাথকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।বৃহস্পতিবার বিকেলে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর শুনে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি মিনি স্টিডিয়ামের সামনে দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে শারমিন লেলিন মুক্তাকে এর পর একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে শহর ঘুরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা।