ঝালকাঠি থেকে সিয়াম খান।
ঝালকাঠি জেলার সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন-এর ঝালকাঠি জেলা শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিন (৩) মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ আমিনুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন রাহাত মাহমুদ জীবন, যুগ্ন আহবায়ক মৌলি, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মোহাম্মদ আলীফ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে রিয়াদ আব্দুল্লাহকে।এছাড়াও কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন— মিলি আক্তার, নাসরিন আক্তার, তারেক হাসান বিজু, আসা আক্তার, মোহাম্মদ সিয়াম, নাজিয়া আক্তার এবং ফারজানা আফরিন ফিমা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ঝালকাঠি জেলায় সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, নতুন ভলান্টিয়ার ও সদস্য সংগ্রহ, সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন এবং একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।উল্লেখ্য, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।