• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আদালতের আদেশ অমান্য করে ঝালকাঠির হরিপাশা গ্রামে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। 

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

অভিযোগ সূত্রে জানা যায় ঝালকাঠি সদর উপজেলার হরিপাশা গ্রামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান থাকাকালীন অবস্থায় আদালতের আদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে কাজ বন্ধ রাখার নিষেধাজ্ঞার নির্দেশ দেয়। মামলার বাদী মনিরুজ্জামান ও তার সজনরা গ্রামের না থাকায় জোরপূর্বক ভূমিদস্য আব্দুল রশিদ তালুকদার,রেজ্জেক তালুকদার,জসিম তালুকদার সহ অন্যান্য কতিপয় সন্ত্রাসীরা থানা পুলিশকে ম্যানেজ করে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্ব ঘর নির্মাণ করে উক্ত বিষয় মামলার বাদী মোঃ মনিরুজ্জামান ঝালকাঠি থানা পুলিশকে জানালে থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি এমনটাই সাংবাদিকদের জানিয়েছে মামলার বাদী মনিরুজ্জামানসহ তাদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন ছোট থাকতে বাবার মৃত্যুর পর তাদের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্য আব্দুল রশিদ তালুকদার,রেজ্জেক তালুকদার,জসিম তালুকদার সহ অন্যান্য কতিপয় সন্ত্রাসীরা গায়ের জোরে দখল করে নেয়। পরবর্তীতে ২০১৯ সালে দলিলপত্র উত্তোলন করে তারা দেখতে পান—দাগ নং ৭৯৪-এর জমি বিবাদীরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এ বিষয়ে বাদীপক্ষ সিনিয়র সহকারী জজ আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করেন মামলা নাম্বার ৩৩৬/২০১৯ যা বর্তমানে আদালতে বিচারাধীন।বাদীর দাবি, মামলা চলমান থাকা সত্ত্বেও জুলুমবাজ আব্দুল রশিদ তালুকদার,রেজ্জেক তালুকদার,জসিম তালুকদার সহ অন্যান্য কতিপয় সন্ত্রাসীরা গত এক সপ্তাহ ধরে উক্ত জমিতে জোরপূর্বক নতুন ঘর নির্মাণের কাজ শুরু করে। বাদী মনিরুজ্জামান ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেন পরে আদালতের নির্দেশে দাগ নং ৭৯৪ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও বিবাদীরা নোটিশ পাওয়ার পরও ২৩ সেপ্টেম্বর সকাল থেকে কাজ চালিয়ে যেতে থাকে। বাদীপক্ষ বাধা দিতে গেলে তারা বাদীপক্ষকে মারধর ও খুনজখমের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ আছে। উক্ত বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার বিষয় তথ্য অনুসন্ধানে প্রমাণিত হয়।তথ্য অনুসন্ধান কালে বিবাদী আব্দুল রশিদ তালুকদার,রেজ্জেক তালুকদার,জসিম তালুকদার সহ অন্যান্য কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে।উল্লেখিত বিষয় ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ। সাংবাদিকদের জানিয়েছেন আদালতের আদেশ অমান্য করে জোরপূর্ব ঘর নির্মাণ করা বিষয় অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ