• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের কর্মীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।আসন্ন জাতীয় সংসদ নির্বানে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ এনে ৭ই ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন জেলা জামায়াত।মঙ্গলবার বিকেলে শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামী’র অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নেতা শেখ নেয়ামুল করীম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়।এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট ইউনিয়নে ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছেন।তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তার পরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লাহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলী সহ অন্য চার জন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের সাথে থাকা মোবাইল নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় মোট সাতজন গুরুতর আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিনজন কাউসার, হায়দার ও ফেরদাউস কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জামাতের নেতারা বলেন, হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দল সমূহের প্রতি আহবান করেন জুলই বিপ্লব পরপর্তী জনআকাংখা নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এর জন্য প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করবেন। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪ টায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা।হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন জামায়াত নেতারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান,জেলা সেক্রেটারী অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম,পৌর সেক্রেটারী মাওলানা আবদুল হাই সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।


এ বিভাগের আরও সংবাদ