আঃ মজিদ জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশেনায় উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বৈকাল ৩ ঘটিকায় কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজসেবক মোঃ সাইদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মান্দা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও মান্দা কলেজ সমিতির সভাপতি মোঃ মহাসিন আলী, মান্দা উপজেলা তাঁতী দলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মেম্বার, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন। দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠানে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আবহসিন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।