মো. নাছির চৌধুরী নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
আজ শনিবার (৬.১২.২০২৫) বিকেল ৩ ঘটিকার সময় নবীনগর উপজেলার কনিকাড়া ফুটবল খেলার মাঠে কে, পি, এল,(কনিকাড়া প্রিমিয়ার লীগ) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন এম আর মুজিব চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ কাইয়ুম সরকার, চেয়ারম্যান বাবুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঢাকা।নবীনগর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কণিকাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে এবং সোহরাওয়ার্দ্দিন চৌধুরী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবীব মেম্বার, মোঃ হুমায়ুন কবির শাহীন মেম্বার, মোঃ ইসমাইল সাব, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই, মোঃ হেলাল উদ্দিন সৌদি আরব প্রবাসী, মোঃহানিফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকা, মোঃ আব্দুল মোমেন সৌদি আরব প্রবাসী জনাব মোঃ নজরুল ইসলাম কাজল বাহরাইন প্রবাসী, মোঃআইয়ূব হোসেন জার্মান প্রবাসী,বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধনমিয়া,মুরশিদ মিয়া,আব্দুল হান্নান, তৈয়বুর রহমান তৈয়ব, সোহেল রানা,এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শিক্ষক মোঃআবু সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় গোমাল একাদশ গোলজার একাদশকে ট্রাইব্রেকার এ ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।