• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে ঝালকাঠি শহরের ১ নং ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। 

ঝালকাঠি থেকে মোল্লা শাওন। 
Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি থেকে মোল্লা শাওন।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন খানের উদ্যোগে ১ ডিসেম্বর আসর বাদ বিকনা জামে মসজিদ চত্বরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে বেগম খালেদা জিয়ার জীবন কর্ম নিয়ে আলোচনা করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম তালুকদার,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মঈন খান। সহ জেলা ও উপজেলার জাতীয়বাদী দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন।


এ বিভাগের আরও সংবাদ