• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নে গাবখান পুরাতন ফেরিঘাট যুবদলের একটি ক্লাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী চুরি ছিনতাই বিস্ফোরক সহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি নাসিব মাহমুদ অপু সহ তেরো জনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ। 

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি থেকে মোঃ মোল্লা শাওন।

ঝালকাঠির গাবখান এলাকায় ধানসিড়ি ইউনিয়ন যুবদল ক্লাবে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক মামলায় পলাতক আসামী ইউনিয়ন ছাত্রলীগের সন্ত্রাসী নাসিব মাহমুদ অপু সহ ১৩ জন ব্যক্তির নাম উল্লেখ করে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্লাবটির পরিচালক ও জেলা যুবদল সদস্য মিজানুর রহমান রাজু।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর, ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩৭ মিনিটের সময় তালা ভেঙে মালামাল চুরি করে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন দিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে যুবদল ক্লাব পরিচালক মিজানুর রহমান রাজু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। চিহ্নিত সন্ত্রাসী নাসিব মাহমুদ অপর নেতৃত্বে আগুন দিয়েছে রাজনৈতিক বিদ্বেষের জের ধরে তারা দীর্ঘদিন ধরে মিজানুর রহমান রাজুকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাতে অগ্নিসংযোগের ফলে ক্লাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় এবং অভিযুক্তরা ক্লাবের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।মিজানুর রহমান রাজু,তার অভিযোগে আরও উল্লেখ করেন, এই ঘটনার পর থেকে তিনি এবং তার দলের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি থানায় অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। উল্লেখিত বিষয় যুবদলের নেতাকর্মীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে।অভিযোগের বিষয় ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন যুবদলের অফিসে আগুন দেয়ার বিষয় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অপরাধীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ